২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাজধানীর নবাবপুর রোডের আনোয়ার টাওয়ারের সামনে সন্ত্রাসীদের গুলিতে একজন যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 06:00 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নবাবপুর রোডের আনোয়ার টাওয়ারের সামনে সন্ত্রাসীদের গুলিতে একজন যুবক নিহত হয়েছেন। নিহত স্বপন (৪০) প্লাস্টিকের ব্যবসা করতেন বলে পুলিশ জানায়। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক নাসির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার টাওয়ারের সামনে গুলির শব্দ পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে যায়। সেখানে মাথায় গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে তাকে ন্যাশনাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেকানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, স্থানীয় লোকজন নিহত যুবককে স্বপন নামে সনাক্ত করে। তবে কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৪১ ঘ. স্বপন ৪০, ২৩ নং গোয়ালঘাট, নবাবপুর রোডের আনোয়ার টাওয়ারের সামনে , এ এসআই জাফর গুলিবিদ্ধ , ১০.৫০ মৃত প্লাস্টিকের ব্যবসা