ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে শনিবার ভোরে ভূকম্পন অনুভূত হয়েছে।
মিয়ানমারে একটি মাঝারি ভূমিকম্প হওয়ায় তার প্রভাবে এ কম্পন অনুভূত হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানিয়েছেন।
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি ফরিদপুর, রাজবাড়ীতেও ভোর সোয়া ৫টার দিকে কয়েক সেকেন্ড সময় কম্পন অনুভূত হয়। বিভিন্ন ভবন কেঁপে ওঠায় কিছুটা আতঙ্ক দেখা দিলেও কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অধ্যাপক হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূমিকম্পটির উৎস ছিলো ঢাকা থেকে ৩৮৭ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূপৃষ্ঠের ১০০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
তিনি বলেন, "স
bdnews24