কিশোরগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন হওয়ার এক সপ্তাহ পর আমিনুল ইসলাম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কিশোগঞ্জ গুরুদয়াল কলেজের খেলার মাঠে নিয়ে দুর্বৃত্তরা তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন ।
আমিনুল জেলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার কাঁটাবাড়িয়া এ আর খান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
আমিনুল কাঁটাবাড়িয়ায় তার নানাবাড়ি থেকে পড়াশোনা করত। চার ভাই, এক বোনের মধ্যে সে ছিল সবার বড়।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে সোহেল নামের এক সহপাঠী আমিনুলকে নিয়ে কিশোরগঞ্জ জেলা শহরে আসে। সন্ধ্যার দিকে দুই বন্ধু সদর হাসপাতাল সংলগ্ন নরসুন্দা নদীতীরের সড়ক ধরে হাঁটছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েক তরুণ তাদের ডেকে গুরুদয়াল সরকারি কলেজের খেলার মাঠে নিয়ে যায়।
শহীদ মিনারের কাছে পৌঁছার পর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েক দুর্বৃত্ত। পরে তারা একযোগে দু'জনের ওপর হামলা চালায় এবং আমিনুলের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম শাহেদ তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ নেওয়ার পথে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগে তার মৃত্যু হয়। তার লাশ ফিরিয়ে আনা হয় কিশোরগঞ্জে।
খবর পেয়ে তার সহপাঠী ও আ
bdnews24