২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

রাজধানী মিরপুরে শাহ আলী থানার কাজীবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 06:59 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মিরপুরে শাহ আলী থানার কাজীবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে লাগা ওই আগুনে বস্তির প্রায় ১০০ কাঁচা ঘর পুড়েছে বলে দমকল বাহিনী জানায়। নিহতের নাম ইলিন (৩৫)। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। দমকল বাহিনীর কর্মকর্তা শাহানা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌনে ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এক ঘণ্টারও বেশি সময় পর তা নিয়ন্ত্রণে আনা হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ধারণা করছে। শাহানা বলেন, আগুনে বস্তির প্রায় ১০০ ঘর পুড়েছে। পুড়ে মারা গেছে একজন। নিহতের পরিচয় নিশ্চিত করে শাহ আলী থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিনের স্বজনরা তার লাশ নিয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২৪৯ ঘ.