নাটোর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে সপ্তম শ্রেণীর ছাত্রী লতা পারভীনকে (১৪) শ্বাস রোধ করে হত্যা করেছে তার বাবা।
জেলার বড়াইগ্রাম উপজেলার খাসপাড়া আদর্শ গ্রামের নবীর উদ্দীন মেয়েকে প্রেমের পথ থেকে সরাতে না পেরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটান বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে।
ঘটনার পর থেকে নবীর উদ্দীন পলাতক রয়েছেন।
লতার ভাই আব্দুল মোতালেব বাদি হয়ে বাবাকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেছেন।
লতার মা রাজিয়া বেগম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় তার দুই ছেলে বাড়ির বাইরে ছিল। স্বামী ও মেয়ে লতাকে বাড়িতে রেখে তিনি বনপাড়া বাজারে চিকিৎসকের কাছে যান। লতা এ সময় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
কিছু সময় পর লতার বাবা বনপাড়া বাজারে গিয়ে তার কাছে বাড়ির চাবি রেখে আসেন। চিকিৎসকের কাছ থেকে ফিরে এসে ঘরের দরজা খুলে তিনি মেঝেতে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ এসে লতার লাশ উদ্ধার করে। বিকেলে ময়না তদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভাই আব্দুল মোতালেব জানান, লতা উপজেলার বনপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। সম্প্রতি সে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা ওই সম্পর্ক থেকে সরে আসার জন্য লতাকে বুঝিয়েছিলেন। কিন্তু তাতে সে রাজি হয়নি।
তিনি বলেন, বিষয়টি তার বাবা মেনে নিতে পারেননি। হয়তো এই রাগে তিনি লতাকে হত্যা করেছেন।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স
bdnews24