২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলালের সভায় হামলা: ৫ জেএমবি রিমান্ডে

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলা মামলায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ সদস্যকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 11:18 AM

Updated : 24 Aug 2022, 07:28 PM

বাগেরহাট, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলা মামলায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ সদস্যকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার বাগেরহাটের হাকিম নূর নবী এ আদেশ দেন। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাগেরহাট ক্যাম্পের পরিদর্শক হরিপদ বিশ্বাস নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনটির পাঁচ সদস্যকে সাতদিন জিজ্ঞাসাদের জন্য আবেদন জানান। গত ৪ মার্চ তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট বাগেরহাটের বিভিন্ন স্থানে বোমা হামলা মামলায় তারা বাগেরহাট কারাগারে আছেন। ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের নির্বাচনী জনসভায় পেতে রাখা বোমা বিস্ফোরণে নয়জন নিহত হন। সিআইডি পরিদর্শক হরিপদ বিশ্বাস সাংবাদিকদের জানান, এই হামলায় জঙ্গি সংগঠনগুলোর সম্পৃক্ততা আছে বলে তারা ধারণা করছেন। এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে জেএমবির সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করছেন। এরা হলেন- জেএমবি মজলিশে সূরা সদস্য ও জামালপুর জেলার ফুলছেন্না গ্রামের রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ওরফে রাসেল ওরফে হায়দার ওরফে রায়হান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর আস্তাইল গ্রামের আনিছুজ্জামান ওরফে আনিস, একই উপজেলার গাড়ফা গ্রামের আবু তালেব, উদয়পুর উত্তরকান্দি গ্রামের কালিম মোল্লা ও উদয়পুর গ্রামের হাসান আলী মোল্লা। এদের মধ্যে রাকিব হাসান, কালিম মোল্লা ও হাসান আলী ১৭ আগস্ট বোমা হামলা মামলায় খালাস পেয়েছেন। আনিস ও তালেবকে সাত বছরেরকারাদণ্ড দেওয়া হয়েছে। সিআইডি কর্মকর্তা জানান, এর আগে বাগেরহাট কারাগারে আটক জেএমবি সদস্য জিল্লুর রহমান ওরফে জিনু মোল্ল