২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উপসচিব বদল

প্রশাসনের সাতজন উপসচিব এবং সাতজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 03:47 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সাতজন উপসচিব এবং সাতজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়। উপসচিবদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপসচিব) হাসান জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব রেজাউল করিম হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের নতুন সচিব। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব ডা. আমিনুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ও কেএম কবির আহমেদকে ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব ড. শাহাদাৎ হোসেন মাহমুদকে সাভারের বিপিএটিসির পরিচালক, বিপিএটিসির পরিচালক (উপসচিব) তাহমিনা আখতারকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত উপসচিব দুলাল কৃষ্ণ সাহাকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক করা হয়েছে। ওদিকে বিজেএমসির চেয়ারম্যান তুলশী দাস মিত্রকে একই পদে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগ গত ১ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি ওই পদে চুক্তিভিত্তিক নিয়োজিত ছিলেন। সিলেটের দক্ষিণ সুরমার ইউএনও সৈয়দা আমিনা ফাহমিনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জের ইউএনও সুলতানা ইয়াসমিনকে সিলেটের সুরমা, চট্টগ্রামের বাঁশখালীর ইউএনও সোনামনি চাকমাকে হবিগঞ্জের নবীগঞ্জ, সংস্থাপন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব এসএম নাজিম উদ্দিনকে চট্টগ্রামের বাঁশখালী, বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জহিরুল ইসলামকে নাটোরের লালপুর, লালপুরের ইউএনও বিজয় কৃষ্ণ দেবনাথকে রাঙ্গামাটির বরকল এবং বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিল্লোল বিশ্বাসকে রাঙ্গামটির বিলাইছড়ির ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ডা. ইয়াসমিন সামাদ লিপিকে ঢাকায় পিলখানা বিডিআর হাসপাতালের মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/