ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে মঙ্গলবার বিকালে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। তারা ওই দোকানের প্রায় আড়াই শ' ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
এই ঘটনায় শাহ আলী থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওই থানার ওসি আব্দুল লতিফ।
স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের নিউ সানন্দা জুয়েলার্স থেকে পাঁচ দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের আড়াই শ' ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে উঠে চলে যায়।
ঘটনার পর ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন সংস্থার সদস্যরা দুবর্ৃৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
দোকানের মালিক ধনঞ্জয় সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তারা তিন থেকে চার মিনিটের মধ্যে ডাকাতি শেষ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২২২১ ঘ.
bdnews24