ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮২ বছরে পা দিলেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। মঙ্গলবার ছিল তার জন্মদিন।
সরকারি এক তথ্যবিবরণীতে একথা জানিয়ে বলা হয়েছে, বঙ্গভবনে কোনো এ নিয়ে আয়োজন না থাকলেও কর্মকর্তা ও কর্মচারীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন।
১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জিল্লুর রহমান জন্ম নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/২২১০ ঘ.
bdnews24