ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগের ওপর বিচার বিভাগ নগ্নভাবে হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।
মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সালাউদ্দিন বলেন, ''সুপ্রিম কোর্ট ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ঠিক করে দিচ্ছে। নির্বাহী বিভাগের ওপর বিচারবিভাগ নগ্ন হস্তক্ষেপ করছে। এটা গ্রহণযোগ্য নয়। সংসদ যে আইন প্রণয়ন করে তা বিচারবিভাগ চ্যালেঞ্জ করতে পারে না"
এরপর বক্তব্য দিতে গিয়ে রাশেদ খান মেনন বলেন, "তৃতীয় সংসদে জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনীকে অবৈধ বলে এই সালাউদ্দিন কাদের ওয়াক আউট করেছিলেন। আমাদের সৌভাগ্য যে, উচ্চ আদালত এরকম রায় দিয়েছে।
"পাকিস্তানের আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীর বন্ধু জেনারেল মোশাররফকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে," বলেন মেনন।
মেনন আরো বলেন, "পঞ্চম সংশোধনী বাতিল হলে যুদ্ধাপরাধীদের বিচার হবে। এখানে উপস্থিত অনেকেই ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ হবে। শুধু নিজামী ও মুজাহিদই নয়, এখানে অনেক যুদ্ধাপরাধী রয়েছেন।"
এর আগে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাকে 'মরহুম' অভিহিত করে সালাহউদ্দিন কাদের বলেন, ''বাংলাদেশের সৃষ্টিতে সফলতা বেশি মৃত ব্যক্তিদের। অথচ এ সংসদে একটি দুঃখজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে- একজনকে খাটো করে অন্যকে বড় করে দেখার সংস্কৃতি।
"মরহুম শেখ মুজিবুর রহমান ইতিহাসে আছে, ভবিষ্যতেও থাকবে। তবে জিয়াউর রহমানের অবদানও রয়েছে। তাই জিয়াকে বড় করে দেখলে মরহুম শেখ মুজিব খাটো হয়ে যাবেন না,'' বলে মন্তব্য করেন সালাউদ্দিন।
তিনি অভিযোগ করেন, ৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ধর্মনিরপেক্ষতা ছিল না। ড. কামাল হোসেন তা সংবিধানে সন্নিবেশিত করেছেন।
'৬৯ সালে বঙ্গবন্ধু লন্ডনে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছেন
bdnews24