২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইটে মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইটে মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ট্রেনটির ধাক্কায় একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়। নিহত ফরহাদ (২৫) ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস ১ নম্বর রেলগেইটে ট্রেন লাইনে উঠে যায়। ঠিক ওই সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন এসে বাসটি ও একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ট্রেনে কাটা পড়ে মারা যান এবং বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ময়নাতদন্তের জন্য ফরহাদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/এমএসবি/১৯১৩ ঘ.