২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-কুমিল্লা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 09:07 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

কুমিল্লা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা-কুমিল্লা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু'জন। তাদের পরিচয় জানা যায়নি। নিহতের নাম খলিললুর রহমান (২৫)। তার বাড়ি মুরাদনগরের ঘোড়াশাল গ্রামে। সকাল ৯টায় দাউদকান্দির শহীদনগর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাইওয়ে পুলিশের সার্জন নন্দন কান্তি ধর। তিনি জানান, ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে মাইক্রোবাসের যাত্রী খলিলুর ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মাইক্রোবাসের চালক পলাতক। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০১ ঘ.