২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইহাটে নিহতদের শ্রাদ্ধানুষ্ঠান মঙ্গলবার

গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে নিহতদের স্মরণে মঙ্গলবার এক শ্রাদ্ধানুষ্ঠান করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 03:55 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

রাঙ্গামাটি, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে নিহতদের স্মরণে মঙ্গলবার এক শ্রাদ্ধানুষ্ঠান করা হবে। বাঘাইহাটের এই শ্রাদ্ধনুষ্ঠানের সঙ্গে সংহতি প্রকাশ করে ওইদিন বিকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচিও পালন করা হবে বলে সাজেক ভূমি রক্ষা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি ছাড়াও ঢাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেবেন। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাঘাইহাটে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে দুই আদিবাসী নিহত হন। আদিবাসীরা দাবি করেছে, সেনাবাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.