২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিয়ন্ত্রণ বিল সংসদে

এসিড নিক্ষেপ বন্ধ করতে বিদ্যমান সাজা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপ বন্ধ করতে বিদ্যমান সাজা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ লক্ষ্যে সোমবার সংসদে মন্ত্রী 'এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১০' বিল সংসদে উত্থাপন করেন। স্পিকার আবদুল হামিদ যাচাইয়ের জন্য বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ সংশোধন করে নতুন এ বিল উত্থাপন করা হয়। এসিড সংক্রান্ত মিথ্যা মামলা দায়েরের শাস্তি সর্বনিু দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর করার বিধান রাখা হয়েছে সংশোধিত বিলে। আগে সর্বোচ্চ শাস্তির মেয়াদ ছিল পাঁচ বছর। এছাড়া ২২ সদস্যের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল পুনর্গঠনের কথাও বলা হয়েছে এতে। গত ২ নভেম্বর বিলটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইউএম/জিএনএ/১৯৫০ ঘ.