ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে সোমবার ভোরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম- দিলীপ দাস (২৫)।
বিজয়নগর থানার ওসি খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে দিলীপের প্রতিবেশী বজলু মিয়া ও তার ভাই কাসেম আলীর মধ্যে ঝগড়া শুরু হয়। দিলীপ ঝগড়া থামাতে অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে বজলু মিয়া একটি লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটান। এতে ঘটনাস্থলেই দিলীপ মারা যান।
ওসি জানান, ঘটনার পর বজলু পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোযন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24