২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নদীতীরের দখল উচ্ছেদ শুরু মঙ্গলবার

শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও বালু নদী থেকে ৩২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে মঙ্গলবার অভিযান শুরু করছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 07:22 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও বালু নদী থেকে ৩২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে মঙ্গলবার অভিযান শুরু করছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকালে শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিন নদীতে জরিপ চালিয়ে ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট্রের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হবে। যেসব শিল্প প্রতিষ্ঠানের নির্গত বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে পড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিআইডব্লি