২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি মিজানুর রহমান মিঠুকে (২২) রোববার রাতে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 11:26 AM

Updated : 24 Aug 2022, 07:22 PM

সিলেট, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি মিজানুর রহমান মিঠুকে (২২) রোববার রাতে আটক করেছে র‌্যাব। তাকে হবিগঞ্জরে নবীগঞ্জ উপজেলার বড়বাজারের একটি বাড়ি থেকে আটক করা হয় বলে সোমবার দুপুরে র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার সৈয়দ অনঘ সাংবাদিকদের জানান। তিনি বলনে, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।" তাকে দুপুর ৩টার দিকে হবিগঞ্জ কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে উইং কমান্ডার অনঘ জানান। তিনি বলেন, মামলার পলাতক অপর আসামিদের আটকের চেষ্টা চলছে। মিঠু হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছলে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভা শেষে ফেরার সময় আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য কিবরিয়ার ওপর গ্রেনেড হামলা হয়। এতে কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নহিত হন। আহত হয় শতাধিক। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাংসদ আব্দুল মজিদ খান বাদি হয়ে হবিগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু'টি মামলা করেন। একই বছররে ১৯ মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা সংসদের কেন্দ্রীয় সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলশিরে অপরাধ তদন্ত বভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মুন্সী আতিক। এর পরিপ্রেক্ষিতে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক বিপ্লব গোস্বামী অভিযুক্তদের বিরুদ্ধে অভযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন। ২০০৬ সালের ১ অক্টোবর গ্রেপ্তার হরকাতুল জিহাদ (হুজ) নেতা মুফতি হান্নান কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সংগঠনের জঙ্গিদের জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দওয়ো তথ্য অনুযায়ী হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় বদরুল আলম মিজানকে। মিজান পুলিশকে জানিয়েছেন, মুফতি হান্নানের নির্দেশে তিনি কিবরিয়ার ওপর গ্রেনেড হামলা চালান। এরপর ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। এ পর্যায়ে মামলাটির তদন্তের জন্য সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যষ্ঠে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১৯ ঘ.