ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী-পুরুষ বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, "আমরা নারী-পুরুষের বৈষম্য দূর করতে চাই। নারীর প্রতি ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে চাই।"
সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাসিনা বলেন, "নারীর প্রতি আর সহিংসতা নয়। আর বৈষম্য নয়। আমরা সবার অধিকার প্রতিষ্ঠা করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।"
তিনি জানান, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে শান্তির ধর্ম ইসলামের বিধান অনুযায়ী নারী-পুরুষের সম-অধিকারের ঘোষণা দেয়।
বক্তব্য শেষে দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত নারী উন্নয়ন নীতিমালা আরো সময়োপযোগী করে অনুমোদন দেবে। নারীর প্রতি বৈষম্যমূলক যেসব আইন রয়েছে সেগুলোর সংশোধনী আনতে তার সরকার যথাযথ পদপে নেবে এবং দেশের নারী সমাজের কল্যাণে প্রয়োজন হলে তা বাতিল করা হবে।
নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নে বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছিল বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি সশস্ত্রবাহিনী ও পুলিশ প্রশাসনে নারী কর্মকর্তা নিয়োগ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে নারীর সংখ্যা বৃদ্ধির কথা তুলে ধরেন।
হাসিনা জানান, বঙ্গবন্ধু জাতীয় সংসদে নারীদের জন্য ১৫টি আসন ১০ বছরের জন্য সংরণ করেছিলেন এবং পরে এই আসনসংখ্যা বাড়িয়ে ৩০ এ উন্নীত করা হয়। বর্তমান সরকার নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে এই আসন সংখ্যা আরো বৃদ্ধি করে ৪৫ এ উন্নীত করেছে।
মেয়ে ও শিশু পাচার বিষয়ে তিনি জানান, সরকার এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কেননা, এ ধরনের অপরাধ বন্ধে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য।
খোদ পরিবারেই নারীর প্রতি বৈষম্য শুরু হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী সকলকে বিশেষ করে মায়েদেরকে ছেলে সন্তানের সঙ্গে মেয়ে সন্তানের প্রতিও আরো বেশি নজর দেওয়ার ও যত
bdnews24