২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ডাকাতি, আহত ১

জেলা শহরের উত্তর নারিয়াকেন্দী এলাকায় রোববার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 04:15 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

নরসিংদী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের উত্তর নারিয়াকেন্দী এলাকায় রোববার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় একজন আহত হন। আহত রোজিনা বেগমকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত ঘরে ঢোকে। এ সময় রোজিনা বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত ও গুলি করে। রোজিনার চিৎকারে আশপাশের লোকজন এলে ডাকাতরা কয়েকটি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। যাবার সময় তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১০ লাখেরও বেশি টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় নরসিংদী সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০৯ ঘ.