২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দুই শুল্ক পরিদর্শক ঘুষসহ আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ নেওয়ার সময় দুই শুল্ক পরিদর্শককে রোববার আটক করেছে শুল্ক বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ নেওয়ার সময় দুই শুল্ক পরিদর্শককে রোববার আটক করেছে শুল্ক বিভাগ। এরা হলেন ফয়সাল আহমেদ ও আল মামুন সরকার। শুল্ক বিভাগের সহকারি কমিশনার আকবর আলী জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"অভিযুক্ত দুই কর্মকর্তা যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন। তাদের আপাতত ছুটি দেয়া হয়েছে। ঘটনাটির বিভাগীয় তদন্ত চলছে।" রোববার সকালে ধরা পড়ে ঘুষের টাকা ফেরত দিয়ে দেওয়ায় তাদের বাধ্যতামুলক ছুটি দেওয়া হয়। বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকালে পাকিস্তানের করাচি থেকে বিজি-০৩২ ফ্লাইটে ঢাকায় আসেন সিদ্দিক আহমেদ, নাজমুল ও সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে অতিরিক্ত পরিমাণে আনা পণ্য ঘুষের বিনিময়ে তারা কম শুল্ক দেখিয়ে ছেড়ে দেন। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় যাত্রীকে আটক করেন গোয়েন্দা কর্মকর্তারা। তারা ঘুষ দিয়ে কম শুল্ক দেখানোর কথা স্বীকার করলে দুই পরিদর্শককেও আটক করা হয়। আকবর আলী জানান, "ওই যাত্রীদের কাছ থেকে পরে সঠিক শুল্ক নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২১৪২ ঘ.