ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে পুলিশের সঙ্গে একদল ডাকাতের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
শনিবার দিবাগত গভীর রাতে জেলার নকলা উপজেলার চর এলাকায় পুলিশ ও ডাকাতের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- একটি পিস্তল, দুইটি দেশি বন্দুক ও ৯২ রাউন্ড রাইফেলের তাজা গুলি।
পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ নকলার নারায়ণখোলা এলাকায় যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে।
প্রায় ৪৫ মিনিটের এই গোলাগুলির সময় পুলিশ ১০ রাউন্ড এবং ডাকাতরা ২৫ রাউন্ড গুলি ছুড়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় নকলা থানায় একটি মামলা হয়েছে তিনি জানান।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী শহরে রোববার সকালে এক আইনজীবীর বাসার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েকলাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আইনজীবী আজিজুল ইসলাম প্রামাণিকের ওই বাড়িটির সীমানা প্রাচীরের ওপারে পুলিশ সুপারিনটেনরডেন্ট, সহকারী পুলিশ সুপারিনটেনরডেন্ট কার্যালয় ও নীলফামারী থানা অবস্থিত।
আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ডাকাতি' হওয়ার সময় তিনি ও তার স্ত্রী বাসায় ছিলেন না। ডাকাতরা তার বাসার তালা ভেঙে তিন লাখ টাকার প্রাইজ বন্ড, নগদ ৫০ হাজার টাকা ও আট ভরি
bdnews24