২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ শুরু সোমবার

দেশের ৬৩ জেলার হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৬৩ জেলার হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু হচ্ছে সোমবার। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "ঢাকা সিটি করপোরেশন ও ভোলা জেলা ছাড়া দেশের ৬৩ জেলার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দেশজুড়ে জেলাভিত্তিতে তিন ধাপে এ কাজ সম্পন্ন করা হবে।" খসড়া তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে নাম অন্তর্ভুক্তি এবং দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন করা যাবে বলে জানান মিহির। এর এক সপ্তাহ পরেই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ৮ মার্চ ১৭টি জেলা, ১৫ মার্চ ২০টি জেলা এবং ২২ মার্চে ২৬টি জেলার তালিকা প্রকাশ হবে। খসড়া ভোটার তালিকা জেলা নির্বাচন অফিস, উপজেলা/ থানা নির্বাচন অফিস বা সহকারী রেজিস্ট্রেশন অফিসারের অফিস, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত কোন স্থাপনা বা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনপরিচিতি সম্পন্ন স্থানে নির্ধারিত সময়ে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সোমবার প্রথম দফায় প্রকাশ হচ্ছে ১৭টি জেলার হালনাগাদ খসড়া ভোটার তালিকা। এসব জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ এপ্রিল। এ পর্যায়ে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, (মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা) এবং চট্টগ্রাম জেলা রয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৫ মার্চ নেত্রকোনা, রাজবাড়ী, গোপালগঞ্জ, নরসিংদী, জামালপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়ীয়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা, নড়াইল, যশোর, ফরিদপুর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কুড়িগ্রাম জেলাসহ ২০টি জেলার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে। দাবি, আপত্তি ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২২শে এপ্রিল। তৃতীয় ও শেষ পর্যায়ে ২২ মার্চ নওগাঁ, নাটোর, নবাবগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, শেরপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, ঢাকার (উপজেলাসমূহ), নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, মৌলভীবাজার, কুমিল