গোপালগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
রোববার জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট জলকারপাড়া গ্রামের আবুল কালামের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের উপ সহকারী পরিচালক (ডিএডি) কাওসার আলী।
তিনি সাংবাদিকদের জানান, উদ্ধার করা বিস্ফোরক বেশ শক্তিশালী। প্রায় চারশ' গ্রাম বিস্ফোরক পাওয়া গেছে। এছাড়া তিনশ' গ্রাম গন্ধক, পাঁচশ' মিলিলিটার পেট্রোল, পাঁচশ' গ্রাম ধূপ, ১০০টি লোহার বল ও ১০টি টিনের কৌটা উদ্ধার করা হয়েছে।
ডিএডি জানান, কালামের বাড়ির একটি টিনের ঘরে রাখা পাতা ও খড়কুটোর নিচ থেকে এসব উদ্ধার করা হয়। তাকে ফাঁসানোর জন্য কোনো দুস্কৃতকারী এসব রেখে গেছে বলে তারা ধারণা করছেন।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.
bdnews24