২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভাবমূর্তি সংকটের জন্য '৭৫ পরবর্তীরাই দায়ী'

প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ বলেছেন, '৭৫ পরবর্তী সরকারগুলোই দেশের ভাবমূর্তি সংকটের জন্য দায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 05:27 PM

Updated : 24 Aug 2022, 07:17 PM

ঢাকা মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ বলেছেন, '৭৫ পরবর্তী সরকারগুলোই দেশের ভাবমূর্তি সংকটের জন্য দায়ী। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু নভো থিয়েটারে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষদিনে 'বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ফেব্র"য়ারির ২৫ তারিখ আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণের পরে এটাই সজীব ওয়াজেদের প্রথম প্রকাশ্য রাজনৈতিক মন্তব্য। সজীব বলেন, "গণতন্ত্রে উত্তরণের আগে সরকারগুলো শুধু ক্ষমতা দখলের রাজনীতি করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা।" সেমিনারে অংশগ্রহণকারীদের একজনের প্রশ্নের জবাবে সজীব বলেন, "এ বছরের মধ্যেই সরকার উন্নত ও স্বল্প খরচে ব্যান্ডউইথ সরবরাহ নিশ্চিত করবে।" তিনি বলেন, "ইতিবাচক পরিচিতি তৈরির জন্য আমাদের তিনটি জিনিস নিশ্চিত করতে হবে। তা হলো স্থিতিশীলতা, ধারাবাহিকতা ও দায়বদ্ধতা।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার সেমিনারে 'ব্রান্ডিং বাংলাদেশ এজ এ কান্ট্রি' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৈৗফিক-ই-ইলাহী চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এসআইটি/ডিডি/জিএনএ/২৩০৩ ঘ.