ফেনী, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকা থেকে হিজবুত তাওহিদের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে বিভিন্ন দোকানে তাওহিদ প্রকাশন'র বিভিন্ন বই ও কম্পিউটার ডিস্ক (সিডি) বিক্রির সময় এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফেনী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফার।
এরা হলেন - মো. সাইফুল ইসলাম, রোকেয়া বেগম ও ফাতেমা আক্তার মুক্তা।
এসআই আশফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত বই ও সিডি বিক্রির অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, এ প্রকাশনীর বই বিক্রিতে কোন বাধা না থাকলেও স
bdnews24