কুষ্টিয়া, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম বাবলু (৩০) চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সদস্য বলে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সিএ হালিম।
বাবলুকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রাম থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। শনিবার তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এএসপি হালিম বলেন, উজান গ্রাম থেকে বাবলূকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে পাশের গজনভী গ্রামে বাবলুর চাচার বাড়ির মেছে খুঁড়ে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
উজান গ্রামের বাবলুর বিরুদ্ধে হত্যার অভিযোগে একটিসহ মোট তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.
bdnews24