চাঁদপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি-ডাকাতি বন্ধের দাবিতে শনিবার সকাল থেকে দোকান বন্ধ রেখে প্রতিবাদ শুরু করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।
এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ী মো. হারুনুর রশিদ।
ধর্মঘটের এ কর্মসূচির সমর্থনে সকাল ১০টার দিকে ব্যবসায়ীরা বাজারে মিছিল-সমাবেশও করেছে। বাজারে চুরি-ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।
কর্মসূচির কারণে বাজারের প্রায় ৩০০ দোকান বন্ধ থাকায় কেনাকাটায় সমস্যা হচ্ছে স্থানীয়দের।
হারুনূর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে বাজারের চারটি দোকানে ডাকাতি হয়েছে। এছাড়া চুরি লেগেই আছে। এ অবস্থা থেকে পরিত্রাণ চায় ব্যবসায়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24