২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে কুপিয়ে রগ কেটে দিলো দুর্বৃত্তরা

মাদারীপুরে এক যুবককে কুপিয়ে জখম করার পর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 08:05 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

মাদারীপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে এক যুবককে কুপিয়ে জখম করার পর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহরের আমিরাবাদ এলাকার সামসুন্নাহার স্কুলের পাশে এ ঘটনা ঘটে বলে আহত যুবকের স্বজনরা জানিয়েছেন। তারা অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি বাবু শরীফের ভাই মনির শরীফ ও কালাই তালুকদারসহ কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়। আহত মনির বেপারীকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি শহরের কলেজ রোডে। মনিরের মামা এনায়েত হোসেন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ব শত্র"তার জের ধরে মনিরকে একা পেয়ে দুর্বৃত্তরা প্রথম কুপিয়ে আহত করে। পরে পায়ের রগ কেটে দেয়।" আহত মনিরকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকায়। মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনিরের মামা আলমগীর হোসেন মৃধা বাদি হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু শরীফকে হুকুমের আসামি করে দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৬৪৪ ঘ.