২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বিশ্ব খাদ্য নিরাপত্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার 'প্রতিশ্র"ত' একশ কোটি ডলারের তহবিল থেকে বাংলাদেশও সহায়তা পাবে বলে জানিয়েছেন জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব খাদ্য নিরাপত্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার 'প্রতিশ্র"ত' একশ কোটি ডলারের তহবিল থেকে বাংলাদেশও সহায়তা পাবে বলে জানিয়েছেন জেমস এফ মরিয়ার্টি। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে একথা বলেন। বাংলাদেশের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহী জানিয়ে মরিয়ার্টি বলেন, "বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিষয়ে বারাক ওবামা খুবই আন্তরিক।" রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, গত বছর অনুষ্ঠিত জি-৮ সম্মেলনে বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বনেতারা যে এক হাজার কোটি ডলারের প্রতিশ্র"তি দিয়েছেন তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একশ কোটি ডলার দেবে। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার করবে বলে জানান মরিয়ার্টি। সেমিনারে জি-৮ সম্মেলনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আলোচনা হবে। জি-৮ সম্মেলনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয় তুলে ধরায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে তার খাদ্য নিরাপত্তার কৌশলপত্র ও কর্মপরিকল্পনা তৈরি করেছে। এছাড়া খাদ্য নিরাপত্তা বিষয়ক বেশকিছু গুরুত্বপূর্ণ গবেষণা শেষ হয়েছে। এসব বিষয়কে আরো সুনির্দিষ্ট করে জি-৮ সম্মেলনে তুলে ধরা যায়। রাষ্ট্রদূত আগামী জি-৮ সম্মেলনের আগেই এ কর্মশালা আয়োজনে সহযোগিতার প্রতিশ্র"তি দেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমান, খাদ্য বিভাগের সচিব বরুন দেব মিত্র, ইউএসএআইডি'র পরিচালক জো লেসার ওলথেটেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০১৪ ঘ.