রাজশাহী, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় আরো চার ছাত্রশিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
আগেরদিন সন্ধ্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা হাটের একটি দোকান থেকে শিবিরের এক নেতাকে আটক করে রাজশাহী র্যাব-৫ এর একটি দল।
গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে খুন হন ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় ফারুক মারা গেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত রাজশাহীতে ছয়টি মামলা হয়েছে।
ঘটনার পর সারা দেশে দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে রাজশাহীতে গ্রেপ্তার হয়েছে মহানগর জামায়াতের তিন নেতাসহ জামায়া-শিবিরের শতাধিক নেতাকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সকাল ১১টার দিকে ক্যাম্পাস থেকে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আতিকুর রহমানকে ছাত্রলীগ কর্মীরা আটক করে পুলিশে সোর্পদ করে।
বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ১৫৮ নম্বর কক্ষ থেকে ইসলাম শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বাগমারা উপজেলার নন্দনপুর গ্রামের আহসান আলীর ছেলে আব্দুর রাজ্জাককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ।
রাজ্জাক রাবির ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী। গ্রেপ্তারের পর তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি তোফাজ্জল আরো জানান, তিনজনকে থানায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
কুড়িগ্রাম: ভুরুঙ্গামারী থানার ওসি আব্দুল মোনায়েম জানান, গ্রেপ্তারকৃত রেজাউল হক (২৬) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা বিভাগের
bdnews24