ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবন উঠেননি।
রাত ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আজ (বুধবার) রাতেই প্রধানমন্ত্রীর গণভবনে উঠার কথা ছিল। পরে তা বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রী উঠবেন বলে দুপুর থেকেই গণভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছেন শেখ হাসিনা। সংস্কার কাজের জন্য এতদিন তিনি শেরেবাংলা নগরের অবস্থিত গণভবনে উঠেননি।
এর আগে প্রধানমন্ত্রী থাকার সময় তিনি গণভবনেই ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এজে/২২১৬ ঘ.
bdnews24