২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ২ দিনের সফরে দীপঙ্কর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার দুই দিনের সরকারি সফরে বুধবার বান্দরবান এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 12:50 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ান্দরবান, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার দুই দিনের সরকারি সফরে বুধবার বান্দরবান এসেছেন। সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও ম্রো জনগোষ্ঠীর গো হত্যা উৎসবে অংশ নেওয়ার কথা। বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, প্রতিমন্ত্রী বান্দরবান সদরে এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প দেখেন। বিকেলে তিনি সড়কপথে বান্দরবানের থানচি উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেন বলে জানান মিজানুর। তার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান রয়েছেন। বুধবার রাতে থানচি উপজেলা সদরের একটি পাড়ায় ম্রো জনগোষ্ঠীর গো-হত্যা উৎসবে যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার তিনি থানচি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন। উপজেলা মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি। শুক্রবার সকালে তার বান্দরবান ছেড়ে যাওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৪৪ ঘ.