ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরায় পরিবহন ধর্মঘটের কারণে আখাউড়া স্থল বন্দর অচল হয়ে পড়েছে।
মঙ্গলবার সকাল থেকে সেখানে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল।
ভারতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে মঙ্গলবার পরিবহন ধর্মঘট ডাকে শ্রমিক সংগঠনগুলো।
ভারত সরকার ডিজেলের দাম ৬ শতাংশ এবং পেট্রোলের দাম ৭ দশমিক ৭৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শরিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও এ সিদ্ধান্ত থেকে সরকার পিছু হটবে বলে কংগ্রস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার জানিয়েছেন।
মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখাউড়া বন্দর সচল থাকলে প্রতিদিন ৬০ হাজার ডলার রাজস্ব আদায় হয়।
ফলে মঙ্গলবার সরকার অন্তত ৬০ হাজার ডলার রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24