২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নরসিংদীতে নিহত ১

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 04:46 AM

Updated : 24 Aug 2022, 07:12 PM

নরসিংদী, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। মনোহরদী উপজেলার সাগরদী ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে মনোহরদী থানার ওসি কুতুবুর রহমান চৌধুরী জানিয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নরেন্দ্রপুরে নূরউদ্দিন নামে এক সাইকেল আরোহীর কাছ থেকে তিন-চার জন ডাকাত মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিলে তার চিৎকারে গ্রামবাসী এসে এক ডাকাতকে ধরে ব্যাপক মারধর করে। গণপিটুনিতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.