গোপালগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীরকে রোববার সন্ধ্যায় পুলিশে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় কর্মীরা।
সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক সোলায়মান গাজী (৫০) কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির বলে জানান কোটালীপাড়া থানার ওসি ফেরদৌস ফয়সাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোলায়মান গাজী কোটালীপাড়ার ঘাঘর বাজারে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর লেখা 'মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশ ভারত চুক্তি ও যুক্ত ঘোষণা জনগণ মানে না' নামের একটি বই বিতরণ করছিলেন।"
এ সময় তাকে ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান ফেরদৌস।
বিডিনিউজ টোয়ন্টফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/পিডি/২১৩২ ঘ.
bdnews24