২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইহাটের সেনা অধিনায়ক বদল

পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে বাঘাইহাট জোনের সেনা অধিনায়ক পরিবর্তন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 02:58 PM

Updated : 24 Aug 2022, 07:10 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে বাঘাইহাট জোনের সেনা অধিনায়ক পরিবর্তন করেছে সরকার। পাহাড়িদের দাবি, সংঘাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়। দু'জন পাহাড়ির লাশও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রগুলো বলছে, সংঘর্ষের সময় সেনাবাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, জোনের অধিনায়ক পদে সোমবার যোগ দিয়েছেন লে. কর্নেল মহসিন আলম। তিনি লে. কর্নেল ওয়াসিমুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। ওয়াসিমুল হককে পাশের রুমায় বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/২০৫৫ ঘ.