২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭টি নতুন হাসপাতালের পরিকল্পনা

দেশের ২৪ জেলায় ২৭টি নতুন হাসপাতাল নির্মাণ করবে সরকার। এরমধ্যে ২০ শয্যাবিশিষ্ট ২০টি এবং ৩১ শয্যাবিশিষ্ট ৭টি হাসপাতাল রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 07:10 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২৪ জেলায় ২৭টি নতুন হাসপাতাল নির্মাণ করবে সরকার। এরমধ্যে ২০ শয্যাবিশিষ্ট ২০টি এবং ৩১ শয্যাবিশিষ্ট ৭টি হাসপাতাল রয়েছে। সোমবার বরিশাল-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "অর্থপ্রাপ্তি ও স্থান নির্বাচন সাপেক্ষে এসব হাসপাতাল নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। অর্থ ও স্থান না পাওয়ার কারণে যে সব হাসপাতাল বর্তমান পরিকল্পনায় নির্মাণ করা সম্ভব হবে না, সেগুলো ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।" দশদিন বিরতির পর বিকাল ৫টা ৫ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে দুটি বিল পাসের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলছে। স্বাস্থ্য মন্ত্রী জানান, ২০ শয্যার হাসপাতালের মধ্যে বরিশাল, মাগুরা ও শরিয়তপুরে ২টি, ফেনী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, ঝিনাইদহ, পটুয়াখালী, পাবনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, খুলনা, লালমনিরহাট ও মুন্সীগঞ্জে একটি করে হাসপাতাল স্থাপন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিলেট ও মৌলভীবাজারে ৩১ শয্যার একটি করে হাসপাতাল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/জিএনএ/১৮২১ ঘ.