২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি মানতে সরকারকে পাম্প লরি মালিকদের ১৩ দিন সময়

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবি পূরণে ১৩ দিন সময় দিয়েছে সরকারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 11:27 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবি পূরণে ১৩ দিন সময় দিয়েছে সরকারকে। রোববার মতিঝিলে হোটেল পূর্বাণীতে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক এ সময় বেঁধে দেন। তিনি বলেন, "সরকার এ সময়ের মধ্যে দাবি না মানলে আগামি ১৪ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।' ওই সময় দেশের সব পেট্রোল পাম্প ও ট্যাংক লরিতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন এবং বিক্রি বন্ধ থাকবে বলে জানান তিনি। নাজমুল হক পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি। লিখিত বক্তব্যে তিনি বলেন, "১০ ফেব্রুয়ারি ১৩ দফা দাবি মেনে নিতে লিখিতভাবে জানানোর পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।" ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো