২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার সাভারে

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে একটি ট্রাক থেকে শনিবার রাতে ফেনসিডিলসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 08:27 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

সাভার, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে একটি ট্রাক থেকে শনিবার রাতে ফেনসিডিলসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- সাদ্দাম হোসেন ওরফে শাহীন (২৪), আবু সাঈদ (৩০), আরমান হোসেন (২৪), সাইজুদ্দিন ওরফে সাজু (২৪), মুন্নাফ ওরফে মুন্না (২৫), আনিস (১৮) ও আল আমিন (১৬)। এদের প্রথম চারজন চিহ্নিত মাদক বিক্রেতা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব-৪ এর সাভার ফাঁড়ির অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক। ট্রাক থেকে ৬১০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মিজান বলেন, এগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে আমিনবাজারে নেওয়া হচ্ছিলো। গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪২০ ঘ.