২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের মানববন্ধনে ঢাকা-চট্টগ্রাম সড়কে ব্যাপক যানজট

জাহাজ ভাঙ্গা শিল্প শ্রমিকদের কর্মসূচির কারণে সীতাকুণ্ডে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 06:34 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙ্গা শিল্প শ্রমিকদের কর্মসূচির কারণে সীতাকুণ্ডে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সীতাকুণ্ডের বন্ধ ইয়ার্ডগুলো চালুর দাবিতে সকাল সাড়ে ১০টার সময় ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি শুরু করে শ্রমিকরা। ৩ হাজারের বেশি শ্রমিক সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করায় এক পর্যায়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টায় শ্রমিকরা কর্মসূচি শেষ করে রাস্তা ছাড়লে গাড়ি চলাচল আবার শুরু হয়। তবে দেশের ব্যস্ততম ওই সড়কে দীর্ঘসময় গাড়ি চলাচল বন্ধ থাকায় উভয় পাশে বাস-ট্রাকসহ হাজার খানেক গাড়ি জমে যায়। মেয়াদোত্তীর্ণ জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশ থেকে ছাড়পত্র আনার নিয়ম স