২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় যুবক নিহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কে শুক্রবার রাতে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 06:07 AM

Updated : 24 Aug 2022, 07:08 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কে শুক্রবার রাতে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশটি মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়িতে রাখা আছে বলে ফাঁড়ির উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। নিহতের বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে রয়েছে নীল রঙয়ের হাফ শার্ট ও ছাই রঙয়ের প্যান্ট। পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বলেন, গাজীপুর সদরের মালেকের বাড়ি এলাকায় রাত দেড়টার দিকে লাশটি পাওয়া যায়। গাড়িচাপায় তার মাথা থেতলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.