চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো পোশাক শ্রমিকদের মেলা।
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ দিনব্যাপী এ মেলার আয়োজন করে।
সারাদিন পোশাক শ্রমিকরা তাদের পরিাবর-পরিজন নিয়ে মেলায় অংশ নেন। অংশ নেন কারখানা মালিকরাও।
আলোচনা, নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমিকরা আনন্দময় দিনটি কাটান।
সকাল থেকে শুরু হলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিকাল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে গাজীপুরে সোয়েটার কারখানায় আগুনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালিক-শ্রমিক যদি নিজ নিজ দাযিত্ব পালন করে তাহলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে।
প্রতিমন্ত্রী মালিকদের প্রতি শ্রমিকদের সময়মতো নায্য মজুরি দেওয়ার আহবান জানান।
মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।
দেশের উন্নয়নের জন্য তিনি সঠিক সময়ে শ্রমিকদের বেতন দেওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০৩৮ ঘ.
bdnews24