ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার রাতে অন্বেষা করপোরেশন নামে ফ্যান তৈরির একটি কারখানায় আগুন লেগেছে।
দমকল বাহিনীর সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
কারখানার কর্মী জাহাঙ্গীর আলম জানান, রাত আটটার পর কারখানায় আগুন লাগে।
তিনি হতাহত সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
দমকল বাহিনীর সদর দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা মো. আঞ্জুম জানান, যাত্রাবাড়ীর দনিয়া কলেজের পাশে ফ্যান তৈরির কারখানায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আগুন লাগে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল আলী জানান, এখানে একটি ফ্যানের কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিডি/২২০১ ঘ.
bdnews24