২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ড তদন্তে কমিটি, লাশ হস্তান্তর

গাজীপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। লাশগুলো হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 08:08 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। লাশগুলো হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে বিজিএমইএ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ শুক্রবার দুপুর পর্যন্ত নিরূপণ করা যায়নি। বৃহস্পতিবার রাতে গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানায় আগুন লেগে ২১ জন শ্রমিক প্রাণ হারায়। অগ্নিকাণ্ডের পর ওই কারখানায় ১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ভোর থেকেই গাজীপুর সদর হাসপাতাল মর্গে ভিড় জমায় নিহতদের আত্মীয়-স্বজনরা। জেলা ও পুলিশ প্রশাসন আবেদনের পর থেকে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে ২১টি লাশ তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃপক্ষ শ্রমিকদের লাশগুলো গ্রামের বাড়িতে পৌঁছে দিতে ২১টি অ্যাম্বুলেন্স সরবরাহ করে। সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে পুলিশ পাহারায় লাশ পাঠানো শুরু হয়। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- লিংকিং সেকশনের অপারেটর গাইবান্ধার রওশন আরা বেগম (৪৪), একই সেকশনের কুমিল্লার রীনা আক্তার (২৬), জাহানার বেগম (৩৬) ও রহিমা আক্তার (৩৫), সিরাজগঞ্জের মমতাজ বেগম (৪০), নরসিংদীর সাফিয়া বেগম (৪০), রংপুরের সান্ত্বনা বেগম (৩৪), শাহিনুর (৩০), মোস্তফিজার রহমান (৪০), জরিনা বেগম (৪৫), সালমা আক্তার (২৮), ঠাকুরগাঁওয়ের আলমগীর হোসেন (৪০), বরিশালের ফরিদ উদ্দিন (৩৪), ফরিদপুরের সুফিয়া বেগম (৪০), জরিনা আক্তার (৪৫), ফরিদা বেগম (৩০), ময়মনসিংহের মজিদা বেগম (৩৫), আবুল কাসেম (৪১), রহিমা আক্তার (২৮), মাজেদা বেগম (৩০) ও প্র্রদীপ কুমার দে (৩০)। অগ্নিকাণ্ড তদন্তে জেলা প্রশাসন বৃহস্পতিবার মধ্যরাতেই গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান সারওয়ারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। কারাখানা কর্র্তৃপক্ষ ২৬ ফেব্র"য়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ। শুক্রবার সকাল ৯টার দিকে বিজিএমইএ'র যুগ্ম সচিব (শ্রম) মো. রফিকুল ইসলাম, উপ-সচিব মো. সফিকুল ইসলাম (নিরাপত্তা), উর্ধ