২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুর সদরের ভোগরা এলাকায় গরীব অ্যান্ড গরীব নামে একটি সোয়েটার কারখানায় বৃহস্পতিবার রাত ৯টায় আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 04:57 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ভোগরা এলাকায় গরীব অ্যান্ড গরীব নামে একটি সোয়েটার কারখানায় বৃহস্পতিবার রাত ৯টায় আগুন লেগেছে। সাত তলা ভবনের দ্বিতীয় তলায় লিংকিং শাখায় আগুন ধরে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কারখানার কর্মী খোকন। সেখানে আটকা পড়া তিনজন কর্মীকে জানালার গ্রিল কেটে রাত ১০টার দিকে উদ্ধার করে দমকল বাহিনী। রাত পৌণে ১১টা পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছিলো। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৭ ঘ.