২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

নড়াইল, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহষ্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে জানান, খায়রুজ্জামান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি মামলা ও একটি সাধারণ অভিযোগ রয়েছে। খায়রুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ থেকে ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলোতে তিনি এখন জামিনে রয়েছেন বলে জানান খায়রুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২২৬ ঘ.