রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের শিবির নিয়ন্ত্রিত কক্ষ থেকে 'হামলার নকশা', বোমা তৈরির সরঞ্জাম, দেশি অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহ্রাওয়ার্দী হলে শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ থেকে এসব উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
এছাড়া ভূয়া পরিচয়পত্র, পাথর ও ১৩ ছাত্রলীগ নেতাকর্মীর নামের তালিকাও উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে উদ্ধার করা হয় তিনটি কাফনের কাপড়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আকতার ফারুক সাংবাদিকদের জানান, হলের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন দুপুরে হলে তল্লাশি করে। শিবির নিয়ন্ত্রিত ১১৪, ২৬১, ২৬৬, ২৬৭, ২৬৮, ২৭৪ ও ৩৭৪ নম্বর কক্ষে তল্ল
bdnews24