২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক সচিব হলেন ফয়জুর

সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফয়জুর রহমান চৌধুরী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 01:56 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফয়জুর রহমান চৌধুরী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। দুদক সচিব মোহাম্মদ আসাদুজ্জামানকে বদলি করার পর থেকে পদটি শূন্য ছিল। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এদিন অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবসহ বেশ কয়েকজন কর্মকর্তাকেও বদলি করা হয়। ওএসডি করা হয়েছে চাঁদপুরের জেলা প্রশাসক বিশ্বাস মোহাম্মদ আজিম উদ্দিনকে। বিনিয়োগ বোর্ডের সদস্য হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসানকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক হিসেবে কর্মরত যুগ্ম-সচিব শ্যাম সুন্দর সিকদারকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জার্মানের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে। স