২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বৃহস্পতিবার ভোরে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 01:17 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বৃহস্পতিবার ভোরে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিহত মুকুল (২৮) উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার উজিরপুর ইউনিয়নের ফতেপুর সীমান্ত দিয়ে ভোর ৪টার দিকে ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করেন মুকুল। এ সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের সাবঘাটি ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ করে গুলি করে। ঘটনাস্থলেই নিহত হয় মুকুল। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিডিআর। তবে বিকেল ৪টা পর্যন্ত বিএসএফ'র কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১০ ঘ.