২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর এলাকায় বন্দুক

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এলাকা থেকে বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 07:33 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এলাকা থেকে বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দর থানার ওসি সালেহ আহমেদ জানান, সকাল ১০টার দিকে বিমানবন্দর ওয়্যার হাউজের পেছনে সিভিল এভিয়েশনের সীমানা প্রাচীরের পাশে পরিত্যক্ত অবস্থায় সচল একনলা একটি বন্দুক পাওয়া যায়। বন্দুকটি আমেরিকার তৈরি বলে জানান তিনি। পুলিশের ধারণা, অস্ত্রটি লাইসেন্স করা। কেউ চুরি করে এখানে ফেলে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৩৩০ ঘ.